সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী

সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়নগঞ্জের জিন্দা পার্কে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


এ সময় মন্ত্রী বলেছেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে আনা হবে টিকার আওতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে বসবাস করছে লাখ লাখ মানুষ। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারিভাবে চিকিৎসক, ওষুধ ও শয্যা বৃদ্ধি করতে হবে এখানকার হাসপাতালে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট থেকে ১০০ বা ২০০ শয্যায় উন্নীতকরণের দাবি করেন তিনি।

আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বাড়ানো সংক্রান্ত একটি বিল উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর