ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোরের বড়াইগ্রাম থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্ন মিনজ। তাকে পার্বত্য অঞ্চলের সংরক্ষিত আসনে মনোনয়ন দেন।
সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি দীর্ঘদিন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা উন্নয়নে কাজ করে আসছেন।
আন্ন মিনজ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইলের বাসিন্দা। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা জন গমেজের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করছেন।
তিনি মনোনয়ন পাওয়া আদিবাসী সম্প্রদায়ের লোকজন মনে করছেন, সুবিধা বঞ্চিত জনগণ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারবেন। সুবিধাবঞ্চিত নারীদের কণ্ঠ হয়ে সংসদে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন। তার এ অর্জন ঐতিহাসিক হিসেবে দেখছেন আদিবাসী নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
নাটোরের লালপুর থেকে সংরক্ষিত নারী আসনে আরও একজন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সানজিদা ইয়াসমিন তুলি। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে (নাটোর-নওগাঁ) সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস




