সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে অবৈধভাবে মাটি খননের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নাটোরে অবৈধভাবে মাটি খননের অপরাধে ২ লাখ টাকা জরিমানা
নাটোরে অবৈধভাবে মাটি খননের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি খননের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি খনন করায় মো. আবাদান আলীকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন দুই লাখ টাকা জরিমানা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অবৈধ কোনো কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি, অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক কারবার সবকিছুতে জিরো টলারেন্স চলমান থাকবে।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন বলেন, প্রশাসন অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে এ কাজের সঙ্গে জড়িত থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর