সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারেক রহমানকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ মহাসড়কে হাজারও মানুষের ঢল

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ মহাসড়কে হাজারও মানুষের ঢল
তারেক রহমানকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ মহাসড়কে হাজারও মানুষের ঢল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত জানাতে ঢল নেমেছিল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। তাকে এক নজর দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে পড়েন।

1a40c4ee-caab-4d59-a5ea-253ae93bd235


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৯ কিলোমিটারজুড়েই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সর্বস্তরের জনসাধারণ মহাসড়কের দুইপাশে অপেক্ষায় ছিলেন।

সকাল ৮টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনা সেতু পশ্চিম সংযোগ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় তারেক রহমানও তার গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীসহ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

f26f2125-2bae-4445-9e5c-8a223ad04835

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


বিজ্ঞাপন


 

এ সময় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর