সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমতলী সরকারি কলেজের সাবেক শিক্ষক আব্দুল লতিফ মৃধার মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ এএম

শেয়ার করুন:

আমতলী সরকারি কলেজের সাবেক শিক্ষক আব্দুল লতিফ মৃধার মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভা এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ মৃধা (৭৪) মারা গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


বিজ্ঞাপন


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকালে দুই দফা জানাজা শেষে মরহুমের মরদেহ আমতলী সদর ইউনিয়নর মহিষডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর