তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও আহলে শুরা, কাকরাইল মাওলানা ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল ৭৪ বছর।
বিজ্ঞাপন
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম ফারুকের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন তাবলীগের প্রচার ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
প্রতিনিধি/এসএস




