রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি এবং অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত কোনাবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় দেখা যায়, মেসার্স তামিম এন্টারপ্রাইজকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, মেসার্স আলী ফিলিং স্টেশনকে অনুমোদন বিহীনভাবে ৬ হাজার ৫৪৬ লিটার জ্বালানি তেল মজুদ রাখার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

gazi-

আরও পড়ুন

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড

ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপি গ্যাস এবং জ্বালানি তেল অবৈধ মজুদ কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ভোক্তারা হয়রানির হাত থেকে রক্ষা পাবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর