ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর চায় ছাত্রদল। এ বিষয়ে আজ জেলা বাস মালিক সমিতি ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বরাবর একটি লিখিত আবেদন করেছেন তারা।
ছাত্রদল সূত্রে জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) সকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান আহান ও সাধারণ সম্পাদক আব্দুর রাহিমের নেতৃত্বে আজ নতুন বাসস্ট্যান্ডে শিক্ষার্থীদের পক্ষে হাফ ভাড়া কার্যকর করার জন্য ফরিদপুর বড় বাস ও মিনিবাস মালিক সমিতির বরাবর আবেদন করা হয়ছে।
বিজ্ঞাপন
রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম বলেন, এই আবেদন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা মাস মালিকের সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকি ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। তারা বলেছেন, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আগে যেমন ছিল ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকবে।
প্রতিনিধি/এসএস




