রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে ফিরলেন আলমগীর

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে ফিরলেন আলমগীর
নলছিটি উপজেলার ৬ নং কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

হাইকোর্ট ডিভিশনের আদেশে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অধিকার ফিরে পেয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার ৬ নং কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় আলমগীর হোসেনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন।


বিজ্ঞাপন


জানা যায়, আলমগীর হোসেন ২০২১ সালে ১ জুলাই প্রকাশিত গেজেট অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত ২০২৪ সালের ৭ অক্টোবর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনরত অবস্থায় জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। একই সঙ্গে পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান মো. আইউব আলী হাওলাদারের কাছে ন্যস্ত করা হয়। এই আদেশে সংক্ষুব্ধ হয়ে আলমগীর হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও, কোনো প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেন।

আরও পড়ুন

রায়পুরায় নিজ কার্যালয়ে হামলার শিকার অধ্যক্ষ

রিটের শুনানি শেষে ২০২৬ সালের ১২ মার্চ হাইকোর্ট ডিভিশন উক্ত অপসারণ আদেশের ওপর স্থগিতাদেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন। ফলে বর্তমানে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আলমগীর হোসেনের আর কোনো আইনগত বাধা নেই।

মামলায় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান শুনানিতে অংশ নেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর