রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুর পাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়। পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


27e1e32a-d368-4d51-baf2-99d2f87e216a

আরও পড়ুন

মিরসরাইয়ে হরিণ শাবক উদ্ধার, বনে অবমুক্ত

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধার করা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে।

উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটি সুস্থ অবস্থায় সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়।


বিজ্ঞাপন


fc19825e-c320-4ffd-ab48-2d601d2c4dab

এ সময় পূর্ব-সুন্দরবন বিভাগের এসিএফ মো. শরিফুল ইসলাম স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান ও ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর