রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
অভিযুক্ত কমল সরকার (৫০)।

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত কমল সরকারকে (৫০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। পরে রোববার (১৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই অভিযুক্ত কমলকে গ্রেফতার করা হয়। কমল খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে।


বিজ্ঞাপন


অভিযোগে জানা যায়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি কমল সরকারকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ে ঘটনার দিন শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, রোববার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

অপরদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় কতিপয় কিছু মাতব্বররা চেষ্টা করেছিল। পরে সচেতন নাগরিকদের তোপের মুখে পড়ে ব্যর্থ হন বলে জানা যায়। এমন ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর