রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেরিন ড্রাইভে চলন্ত মিনিকারে আগুন, অল্পের জন্য রক্ষা ৪ যাত্রী

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

মেরিন ড্রাইভে চলন্ত মিনিকারে আগুন, অল্পের জন্য রক্ষা ৪ যাত্রী

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি যাত্রীবাহী মিনিকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন


টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে চার যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

fb9303ad-7295-493a-8c24-3af2dce19b4f

ঘটনায় গাড়ির চালক ও মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির এক যাত্রী নুরে আলম বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিন মিয়া বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর