মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে প্রায় ২ মণ গাঁজাসহ আটক ১

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে প্রায় ২ মণ গাঁজাসহ আটক ১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩। আটক ব্যক্তি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের বাসিন্দা আতিকুর রহমান নয়ন (৫০)।

রোববার (১৯ এপ্রিল) র‌্যাব-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর চারটার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব-১৩-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিপ্লব কুমার গোস্বামী বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর