পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
রোববার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারা বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ পিস শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
এদিকে, বড়শশী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৭৮/৭ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা নামক স্থানে ভারতীয় ২টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করে জব্দ করা হয়।
জানা গেছে, জব্দ করা শাড়ির সিজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। আর গরু দুটির সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। মোট ৩ লাখ ৭০ হাজার টাকার টাকার পণ্য জব্দ করা হয়।
প্রতিনিধি/টিবি




