রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম সিটিকরপোরেশনের স্বাধীনতা পদক পেলেন ১৩ গুণীজন ও ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

চসিকের স্বাধীনতা সম্মাননা পদক পেলেন ১৩ গুণিজন 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাধীনতা সম্মাননা পদক পেয়েছে ১৩ গুণিজন। একই সঙ্গে ৩ প্রতিষ্ঠানকেও দেওয়া হয় এই সম্মাননা পদক। গুণিজনদের মধ্যে সাহিত্যে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা পদক দেওয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে স্বাধীনতা বইমেলার শেষ দিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে গুণিজন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। 

রোববার (১৯ এপ্রিল) সকালে চসিকের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসাক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ-এর স¤পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সংগীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার এই স্মারক সম্মাননা পেয়েছেন। সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পদক পেয়েছেন গীতিকবিতায় ড. আবদুল্লাহ আল মামুন, শিশুসাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে সাংবাদিক জাহেদ মোতালেব।

তিন প্রতিষ্ঠানের মধ্যে সমাজসেবায় অবদানের জন্য পদক পেয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা এবং রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে শীর্ষস্থানীয় ভূমিকা পালনকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানে নিরলস কাজ করছে।


বিজ্ঞাপন


এছাড়া ১৯৭৯ সালে আন্তর্জাতিক শিশুবর্ষে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রেখে চলেছে।

স্বাধীনতা সম্মাননা পদক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডা. জিয়া উদ্দীন। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি কমিশনার শওকত আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর