নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বাল্কহেডে বালু উত্তোলনের অপরাধে মূলহোতা মো. নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মহাজন উত্তর পাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখে বাল্কহেডে বালু ভরার সময় ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা নাজিরকে জরিমানা করেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মো. নাজির খান নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
বিজ্ঞাপন
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে বালু মহাল ও মাটি কাটা আইন ২০১০ এর ৪/গ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় দোষী সাব্যস্ত করে মূলহোতা নাজির খানকে এক ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের অপরাধ করবেনা মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি




