লক্ষ্মীপুরে ২ লাখ ৭৪ হাজার ৬৪২ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদর উপজেলায় ৯৭৩২৪, রায়পুর ৩৮৬৫২, রামগঞ্জ ৪৫০৩৮, কমলনগর ৩৪৮০০, রামগতি ৪১৫০৫, লক্ষ্মীপুর পৌরসভায় ১৭৩২৩ জন শিশু রয়েছে।
ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এ টিকা। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হবে টিকা দেওয়ার কার্যক্রম, চলবে ১১ কার্যদিবস।
বিজ্ঞাপন
জেলায় মোট ১৫৮৪ কেন্দ্রে ১৮৩ সুপারভাইজার, ২০০ টিকা কর্মী ও ৪০০ স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এ কার্যক্রম চলবে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে ৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




