রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরিত্যক্ত ঘরে মিলল ১৯৩ রাউন্ড রাইফেলের গুলি

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ এএম

শেয়ার করুন:

পরিত্যক্ত ঘিরে মিলল ১৯৩ রাউন্ড রাইফেলের গুলি

চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ রাউন্ড রাইফেলের গুলি (অ্যামুনিশন) জব্দ করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় খেয়াঘাট সংলগ্ন জনৈক আমির হোসেনের একটি পরিত্যক্ত সেমিপাকা টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর একটি ভাঙা খাটের নিচে পলিথিনে মোড়ানো চারটি পৃথক বাক্সে এসব গুলি পাওয়া যায়। জব্দ করা ১৯৩টি গুলিই লং রাইফেলের বলে নিশ্চিত করেছে পুলিশ।

জব্দ করা অ্যামুনিশনগুলো পরিত্যক্ত অবস্থায় থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন


বিজ্ঞাপন


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, উদ্ধার করা গুলিগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনার পেছনে কার বা কাদের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষী কাউকে শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর