রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে যুবদল নেতা কামাল দুর্ঘটনা নাকি হত্যার শিকার তদন্তের দাবি

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ এএম

শেয়ার করুন:

Nurul Amin MP Mirshorai
যুবদল নেতা কামাল উদ্দিনের স্মরণসভায় সংসদ সদস্য নুরুল আমিন। ছবি: ঢাকা মেইল

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিনের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। 

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আমার বিশ্বাস হয় না কামাল আমাদের থেকে চলে গেছে। কামাল দক্ষ সংগঠন ও মানবিক মানুষ ছিল। সে তার এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে যেতো। কামালের মৃত্যু কি সড়ক দুর্ঘটনায় নাকি হত্যা এটি তদন্ত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, আমি চাই প্রশাসন তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আবেগ আর ক্ষোভের বশবর্তী হয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। 


বিজ্ঞাপন


নুরুল আমিন বলেন, প্রশাসনের পাশাপাশি আমরা একটি ছায়া তদন্ত করতে পারি। কামালের মৃত্যুতে কোনো ক্লু যদি পাওয়া যায় তাহলে তা আইনশৃঙ্খলাবাহিনীকে জানাবো। প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করে। কামালের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। রাজপথের সব আন্দোলন সংগ্রামে সে মাঠে সক্রিয় ছিল। যুবদলের মধ্যে কামালের মতো নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সে আমার বিশ্বস্ত সহকর্মী ছিল। আমরা আল্লাহর কাছে তার মতো এমন ত্যাগী ও পরিশ্রমী কর্মীর জন্য সবার কাছে দোয়া চাই। সবাই তার পরিবারের পাশে থাকবেন।

স্মরণ সভায় উপস্থিত যুবদলের নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে যুবদল নেতা কামালের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করার পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি তুলেন।

গত ১২ মার্চ মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে নিপ্পন পেইন্টস কারখানার সামনে ড্রামট্রাকের চাপায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের ব্যক্তিগত প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

পরবর্তীতে গত ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় ড্রামট্রাকের চালক খলিল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। 


বিজ্ঞাপন


সভা সঞ্চালনা করেন মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান ও মিরসরাই থানা সংগ্রাম কমিটির আহ্বায়ক এসএম সুমন। বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক হাসান মো. জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর