নাটোরে তেল নিয়ে পুলিশের সামনে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গ্রাহক ও পাম্প কর্মীদের মধ্য মারধরের ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেল চালক আহত হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নাটোর শহরের রহিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে জ্বালানি তেল নিতে রহিম ফিলিং স্টেশনে গ্রাহকরা লাইনে দাঁড়ায়। পাম্প কর্তৃপক্ষ ফুয়েল কার্ড দেখে গ্রাহকদের তেল সরবরাহ করছিলেন। এ সময় শত শত মোটরসাইকেলের তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিল। সিরিয়াল অনুযায়ী পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ করেন। নির্ধারিত সময় বিকেল পাঁচটায় গ্রাহকদের তেল সরবরাহ বন্ধ করে দেন। এই ঘটনার প্রতিবাদে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গ্রাহকদের তেল দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এর কিছুক্ষণ পরেই পাম্প কর্তৃপক্ষ তেল দেবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে পুলিশের সামনে গ্রাহকদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তেল নিতে আসা দুই গ্রাহক আহত হয়।
রহিম ফিলিং স্টেশন পাম্পের পরিচালক সাকিব হোসেন জানান, সকাল থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছিল। প্রশাসনের নির্ধারিত সময়ে তেল দেওয়া বন্ধ করা হয়। এরপর তারা সড়ক অবরোধ করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, নির্ধারিত সময়ে পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করলে স্থানীয় গ্রাহকরা সড়ক কিছুক্ষণ অবরোধ করে। পরে তা তুলে নেয়। এসময় স্থানীয় গ্রাহকদের সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়। পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




