শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বীরগঞ্জে ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

বীরগঞ্জে ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরের জ্যোৎস্না ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় রিপন কুমার সরকার (৩০) নামে কারিতাস এনজিওর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমারিয়ারপাড়া গ্রামের বাসিন্দা এবং শ্যামল চন্দ্র সরকারের ছেলে। তিনি কারিতাস এনজিওর বীরগঞ্জ উপজেলা জোনে ফিল্ড ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঋণের টাকা উত্তোলন শেষে সাইকেলযোগে অফিসে ফেরার পথে মহাসড়কে চুয়াডাঙ্গা-ট-১১-০৫৯৪ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজ শেষে মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


ঘটনার পরপরই বীরগঞ্জ থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর