শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকসহ নিহত ২

নেত্রকোনার আটপাড়ায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া(৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওরে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আলতু মিয়া উপজেলার হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের সামনের মেষি হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান আলতু মিয়া। কিছুক্ষণ পর বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তিনি মারা যান। বৃষ্টিপাত বন্ধ হলে অন্য কৃষকরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যা।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর