রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট শালমারা বিল এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন মিলন (৩৬) ও আবু তালেব (৫৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট শালমারা বিল এলাকায় একটি বড় পুকুরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে সখীপুর এলাকার দুইজন মারা যায়। এসময় আরও ৯ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন সবাইকে খারাপ আবহাওয়ায় খোলা মাঠ, বিল ও জলাশয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
প্রতিনিধি/এজে




