শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ধর্মপাশা উপজেলায় ২ জন, জামালগঞ্জ ১ জন, তাহিরপুরের ১ জন ও দিরাই উপজেলায় আরেকজনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন- ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান,(২২), রহমত উল্লাহ(১৩),জামালগঞ্জ উপজেলায় নুর মিয়া, দিরাই উপজেলার লিটন মিয়া, তাহিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কালা মিয়া।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হবিবুর তার চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে যান। সেখানে দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং বজ্রপাত হলে হবিবুর রহমানসহ কয়েকজন আহত হয়। পরে গুরুতর আহতাবস্থায় গুরুতর আহত হবিবুরকে স্থানীয়রা দ্রুত ধর্মপাশা সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথিমধ্যে হবিবুরের মৃত্যু হয়।

অপর দিকে দুপুরে ১টার দিকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি (২৫) গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রহমত উল্লাহকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

তাহিরপুরে বজ্রপাতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। তিনি সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে।

এছাড়া শনিবার একই সময় জামালগঞ্জে একই বজ্রপাতে জামলাবাজ গ্রামের সামনে একটি হাসেঁর খামারে বজ্রপাতে এক খামারির মৃত্যু হয়। আর দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে। শনিবার দুপুর ১টায় কালিয়াগোটার (আতরার) হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্য হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর