খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নম্বর: ৯৯১৮২১৪৯২৯)। কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গেল বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচার-আচরণ ভাল ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশ সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, ভোর রাত ৪-৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




