শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

খালিয়াজুরীতে মাদক কারবারি নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

খালিয়াজুরীতে মাদক কারবারি নারীর কারাদণ্ড
খালিয়াজুরীতে মাদক কারবারি নারীর কারাদণ্ড

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাসেনা আক্তার (৪৪) নামে এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ হাসেনা আক্তারকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত হাসেনা লেপসিয়া লঞ্চঘাট এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় রাতে মাদক কারবারিদের ব্যাপক আনাগোনা শুরু হয়। গোপন সংবাদে শুক্রবার রাতে ছদ্মবেশে সেখানে হাজির হয় পুলিশ। এসময় গাঁজা ও ইয়াবাসহ হাসেনাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 


বিজ্ঞাপন


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর