শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

খুলনায় সোমবার থেকে শুরু হবে হামের টিকাদান কার্যক্রম

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম

শেয়ার করুন:

খুলনায় সোমবার থেকে শুরু হবে হামের টিকাদান কার্যক্রম
খুলনায় সোমবার থেকে শুরু হবে হামের টিকাদান কার্যক্রম

খুলনা মহানগরীতে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এ সুযোগ পাবে। আগামী ২০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দক্ষিণ জনপদে হামের প্রার্দুভাব শুরু হলেও খুলনা নগরীতে এ ধরণের রোগী শনাক্ত হয়নি।


বিজ্ঞাপন


কেসিসি’র স্বাস্থ্য বিভাগের সূত্র জানান, সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় টিকা মজুত করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে ১৯ এপ্রিল রোববার স্বাস্থ্য ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্বিক পরিস্থিতি ও টিকাদান সম্পর্কে নগরবাসীকে অবহিত করবেন। এ অনুষ্ঠানে নাগরিক নেতা, বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম জানান, নগরীর ৩১টি ওয়ার্ডের শিশুদের এ টিকা দেওয়া হবে।

তিনি বলেন, সোমবার থেকে এক মাস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবার-শনিবার সেবা দান বন্ধ থাকবে। কর্পোরেশনের কর্মচারী-সরকারি হাসপাতালের নার্স ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মচারীরা টিকা দানে সহায়তা করবেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ২০ দিনের কর্মসূচিতে যশোর সদর পৌর এলাকায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হবে।


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর