শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ হাসনাত আব্দুল্লাহর 

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ হাসনাত আব্দুল্লাহর 
হাসনাত আব্দুল্লাহ।

সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকা কুমিল্লার দেবীদ্বারে মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করেছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনি এলাকার সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ‍্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ইউনিয়নের খাইয়ার গ্রামসহ বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে মানুষের মাঝে মোমবাতি বিতরণ করেন।


বিজ্ঞাপন


প্রায় ২ মাস আগে খাইয়ার গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে এক লক্ষ টাকা অনুদান দিতে গিয়ে লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

গ্রামবাসীদের উদ্দেশ‍্যে হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে ভয়াবহ বৈদ‍্যুতিক লোডশেডিং চলছে কিন্তু সরকার তা স্বীকার করেনা। সরকার কখনোই অভাব আছে এটা স্বীকার করেনা। তেল নাই, সারাদিন বিদ‍্যুৎ থাকেনা এটা স্বীকার করেনা। আমি সংসদে বলেছিলাম, তেল সংকট, বিদ‍্যুৎ সংকট এটা স্বীকার করুন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বিশিষ্ট রাজনীতিক, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী, সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট নুরুল ইসলাম খান’র প্রয়াত সহধর্মিণী নুরুন্নাহার খানম (৮৬)’র জানাজায় অংশ নেন।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর