শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোল্ট্রি মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নারী

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

পোল্ট্রি মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নারী

ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আন্না খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


পরিবারের ভাষ্য, দোকানে শেয়ালের মুরগি চুরি রোধে সংযোগ করে রাখা বিদ্যুতে ওই নারীর মৃত্যু হয়। 

আন্না খাতুন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে উঠে ওই বৃদ্ধার স্বামী তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই খামারের কাছে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। তাকে ধরতে গিয়ে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ বন্ধ করে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হবে বলে জানা গেছে। 

 

এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর