বাগেরহাটের মোরেলগঞ্জে বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে জাগপা নেতা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত দশটার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম মোরেলগঞ্জ পৌরশাখার উদ্যোগে এ কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মিলন, ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম মোরেলগঞ্জ পৌরশাখার সভাপতি নাহিদ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এমএইচআর




