জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৮ এপ্রিল) সিলেট শহরের বিস্তীর্ণ এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ফিডারের আওতাধীন ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।
বিদ্যুৎ বিভাগের অনুরোধ
কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এমআর/এআর




