শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহবাগের অসহায় গোলাপীকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

শাহবাগের অসহায় গোলাপীকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধনমন্ত্রী

রাজধানীর শাহবাগে ফুটপাতে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমকে বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে 'আমরা বিএনপি পরিবার' বাড়িটি নির্মাণ করে দিচ্ছে।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

রতনপুর গ্রামে ২ শতাংশ জায়গার ওপর নির্মিতব্য বাড়িটি আগামী দুই মাসের মধ্যে গোলাপী বেগমের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব মোকছেদুল মমিন মিথিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর