শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

যশোর কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

যশোর কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ষাট বছর সাজাপ্রাপ্ত কয়েদি আসামি ( নং ৯২৪৫/এ) বাবুল ওরফে আখতারুজ্জামান ওরফে কুবরা বাবুল (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


নিহত বাবুল আক্তার নড়াইল জেলার সদর উপজেলা ভুয়া খালি গ্রামের লাল মিয়া বিশ্বাসের ছেলে। 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, পৃথক দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে, দুটি মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। 

২০২৫ সালের নভেম্বর মাসের ২৫ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন বাবুল। তখন থেকেই কারা ভোগ করছিল। সন্ধ্যার কিছুক্ষণ আগে তার বুকের ভেতর যন্ত্রটা শুরু হয়। এ সময় তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটনা ঘটে। 

জেলার জানান, এছাড়াও তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। 


বিজ্ঞাপন


জানতে চাইলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুবাইদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই কয়াদী আসামি বাবুল আক্তারের মৃত্যু হয়েছে। ৬টা ৪৪ মিনিটে তার মৃত্যু ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে কার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর