শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

রংপুরে ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী। 


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, রংপুর জেলার কোতয়ালী থানার লাহিড়ীর হাটের বিসমিল্লাহ স্টোরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাব ১৩। অভিযানে ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদককারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাবুল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩), জয়নাল শেখের ছেলে মো. আসিফ (৩৫)। 

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর