শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

 চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

গাজীপুরে ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুর সিটি করপোরেশনের সালনা দেশি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২১ বছর।‌ তার পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট ছিল।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী বলেন, সকালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর