শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

নরসিংদীতে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এসময় আরও দুইজনের কাছ থেকে ষাট হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় একটি যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহর নেতৃত্বে পলাশ উপজেলার জিনারদীর মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিলে অভিযান চালানো হয়। এসময় বেআইনিভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে নূর নাবিলা প্রিন্টিং প্রেস-এর মালিক জহিরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা এবং কমল হাসান নামক অন্য ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক দণ্ডিত অর্থ আদায় করেন। এছাড়া, উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকায় বিক্রি করা হয়। উক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর