শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগ এলাকার বাসিন্দা নিহত রিনা বেগম (৪৫) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে, বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান।

0d615d94-e588-40b7-bde4-05c09493746c

অভিযোগ রয়েছে, সেখানে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স হাবিবুর রহমানের তত্ত্বাবধানে তাকে একটি ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়।

আরও পড়ুন

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান বলে অভিযোগ স্বজনদের।

এদিকে রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাম্মদ কবির বলেন, “রোগীর মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

b7044c39-044f-4e19-9fd9-93a1883ece20

নিহত রিনা বেগম মুক্তারপুর এলাকার স্থানীয় ব্যবসায়ী মো. বাবুলের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিহত রোগীর স্বজনদের আহাজারি ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা- ঢাকা মেইল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর