বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নরসিংদীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি,  নরসিংদী
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নরসিংদীর পলাশে বান্ধবীর বাবা ও তার সহযোগীর বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সানেরবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাফিজুর রহমান জিনারদী ইউনিয়নের আতসীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।


বিজ্ঞাপন


পলাশ থানার মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত বুধবার বিকেল ৩টার দিকে সে আতসীপাড়া গ্রামে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে বান্ধবীর সাথে গল্প ও সাইকেল চালিয়ে সময় কাটায় সে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাত্রীটি নিজের বাড়ি ফিরতে চাইলে তার বান্ধবীর বাবা অর্জুন বাদশা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। এ সময় বান্ধবীর বাবা-মা একপাশে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে অর্জুন বাদশা ও হাফিজুর রহমান ওই ছাত্রীকে জোরপূর্বক রাস্তার দিকে টেনে নিয়ে যান। মেয়েটি চিৎকার করলে তার ডান চোখে ঘুষি মেরে জখম করা হয় এবং ওড়না দিয়ে মুখ চেপে ধরা হয়।

পরে রাত ৭টার দিকে আতসীপাড়া ব্রিজের পাশে একটি কলাবাগানে নিয়ে হাফিজুর রহমান ওই ছাত্রীর হাত-মুখ চেপে ধরেন এবং অর্জুন বাদশা তাকে ধর্ষণ করেন। এরপর অর্জুন বাদশা ওই ছাত্রীকে চেপে ধরলে হাফিজুরও তাকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে অর্জুন বাদশা মেয়েটিকে ৫০০ টাকার একটি নোট দিয়ে কিছু কিনে নিতে বলেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে এক রিকশাচালক ওই ছাত্রীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বাড়িতে পৌঁছে দেন। ভুক্তভোগীর শরীরে ও পোশাকে কাদা এবং আঘাতের চিহ্ন দেখে মা জিজ্ঞাসা করলে সে বিস্তারিত সব খুলে বলে।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম জানান, ধর্ষণের ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর