বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী 
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল

পটুয়াখালীর মহিপুর এলাকায় চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হারুন, যিনি দীর্ঘদিন ধরে নিজেকে দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, হারুন কোনো স্বীকৃত চিকিৎসা সনদ ছাড়াই সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের নামে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ছবিতে তাকে এক তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তবে ওই তরুণীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন


এলাকাবাসীর দাবি, হারুন পেশাগত প্রতারণার পাশাপাশি একাধিক বিয়ে এবং অনৈতিক সম্পর্কের সাথে জড়িত। এর আগে ভুয়া চিকিৎসক হিসেবে সাজাপ্রাপ্ত হয়ে তিনি জেল খাটলেও মুক্তি পেয়ে পুনরায় একই কার্যক্রম শুরু করেন। এমনকি তার ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের জালিয়াতির অভিযোগ রয়েছে।

অভিযুক্ত হারুন সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার সাবেক স্ত্রী প্রতিহিংসাবশত এই ছবিগুলো ছড়িয়েছেন। তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর