বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার দুই আসামি গ্রেফতার
ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বুধবার (১৫ এপ্রিল) ফেনী ও চট্টগ্রাম নগরে আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৩৬) এবং চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার মো. মানিক (২৭)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে ২০২৩ সালে তোফাজ্জলের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তোফাজ্জল। এসময় গোপনে তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি।

অভিযোগ রয়েছে, পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে বিভিন্ন রকম চাপ দিতে থাকেন তোফাজ্জল। সহযোগী মানিককে সেসব ছবি ও ভিডিও দিয়ে দুজনে মিলে তরুণীকে বিভিন্নভাবে হুমকিও দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১২ এপ্রিল জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।


বিজ্ঞাপন


র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তোফাজ্জলকে এবং পরে চট্টগ্রামের পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর