বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে দিঘিতে মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে দিঘিতে মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত

মিরসরাইয়ে দিঘি থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিন চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, বুধবার দুপুরে দিঘি থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান জাহেদ হোসেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে হৃদয় দিঘিতে পড়ে যান। পরে স্বজনরা এসে উদ্ধার করে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি ছিটকে সড়কে, প্রাণ গেল মা-ছেলের

তিনি আরও বলেন, হৃদয় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা নিরীক্ষার শেষে দেখা যায়, হাসপাতালে আসার হৃদয়ের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর