বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ইভটিজার সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) ও রুনেল মিয়া (২৩)।

নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে তারা স্কুল-কলেজের ছাত্রীদের টিটকারিমূলক মন্তব্য করে হয়রানি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


বিজ্ঞাপন


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আগামীকাল সকালে তাদের কারাগারে পাঠানো হবে বলে তিনি।

দণ্ডপ্রাপ্ত দুই ইভটিজার।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর