বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় অপারেশন জটিলতায় ২ নারীর মৃত্যু: ক্লিনিকে অভিযান, সিলগালা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় অপারেশন জটিলতায় ২ নারীর মৃত্যু: ক্লিনিকে অভিযান, সিলগালা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র ছাড়াই এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


2c50370a-cbfd-4d40-ba15-236cdb90417f

আরও পড়ুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি ছিটকে সড়কে, প্রাণ গেল মা-ছেলের

জানা যায়, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা থানা রোডে অবস্থিত ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, অপারেশনের পর সৃষ্ট জটিলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

480272d8-c0f5-4653-8863-83acd283f3ff


বিজ্ঞাপন


অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এ সময় র‍্যাব ও পুলিশের একটি টিমও অভিযানে সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর