রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে নতুন বাস উদ্বোধন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে নতুন বাস উদ্বোধন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী যৌথভাবে বাসটির উদ্বোধন করেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে নতুন বাসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ বাস উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী যৌথভাবে বাসটির উদ্বোধন করেন।

আরও পড়ুন

ট্রাক উল্টে নিহত ৭: পরিবারপ্রতি ২৫ হাজার টাকা সহায়তা মন্ত্রীর

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইসলাম কিসমত, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ কলেজ ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বাস পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর