রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার রিকশাচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার রিকশাচালকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাতিল্যাকুড়া গ্রামের মোজাহার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেখানে টঙ্গী এলাকায় রিকশা চালিয়ে পরিবারের হাল ধরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ঘাতক মাইক্রোবাসের ধাক্কায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। 

গত ১১ এপ্রিল টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 


বিজ্ঞাপন


এরপর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। আজ দুপুরে রফিকুলের মরদেহ তার নিজ গ্রাম সাদুল্লাপুরের পাতিল্যাকুড়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

স্বজনদের গগনবিদারী আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের চাচা আতিকুরজ্জামান মিলন জানান, রফিকুল অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছেলে ছিলেন; তার এই অকাল মৃত্যু পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ রফিকুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। 

পরিবারটি এখন তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর