রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

২০ এপ্রিল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল (সোমবার) একদিনের রাষ্ট্রীয় সফরে তিনি সেখানে পৌঁছাবেন বলে আজ বুধবার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিস্তারিত সূচি ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর জন্মভূমিতে প্রথম আনুষ্ঠানিক সফর।


বিজ্ঞাপন


সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সাড়ে ১০টায় বগুড়া পৌঁছাবেন। তার প্রথম কর্মসূচি শুরু হবে জেলা জজ কোর্টে, যেখানে তিনি অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া পৌরসভাকে ‘সিটি কর্পোরেশন’ হিসেবে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন করবেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক নিবাস গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে তিনি দুস্থদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং কৃষি উন্নয়নে খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের সমাপনী কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

bagura

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সার্কিট হাউজে নিরাপত্তা সমন্বয় বৈঠক করেছেন। সংবাদ সম্মেলন শেষে মন্ত্রী মীর শাহে আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জনসভাস্থলসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতির পর প্রিয় নেতার আগমনকে ঘিরে বগুড়া শহর ও তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর