কুমিল্লায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১৫ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় গোমতী নদীর তীরে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কমিশনার মো. আবদুল মান্নান সরদার।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী ছিল, যা অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে এসব পণ্য ধ্বংস করা হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, পুলিশ ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম তদারকি করেন।
প্রতিনিধি/টিবি




