বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালে গাঁজা গাছসহ কৃষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

বরিশালে গাঁজা গাছসহ কৃষক গ্রেফতার
গাঁজা গাছসহ কৃষক গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তির নাম মো. জামাল হোসেন। তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর