নাটোরের লালপুরে নির্মাণধীন তিনতলা এক ভবন থেকে অসাবধানতাবসত পা পিছলে পড়ে শামীম সরকার(২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নওপাড়া গ্রামের জনৈক জালাল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শামীম লালপুর উপজেলার নাগশোষা গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শামীম নির্মাণধীন তিনতালার একটি বাড়িতে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবসত পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।




