বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ
৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ।

পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


কোস্টগার্ড সূত্রে জানা যায়, টোল প্লাজা এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৫০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা শাপলাপাতা মাছ ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়। বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর